শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ-দুর্নীতি

নারীর পেটে ৬২ প্যাকেট ইয়াবা

নিজস্ব প্রতিবেদক | ০৭ আগস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পেটের ভেতরে ইয়াবা বহনের প্রস্তুতিকালে শাকিলা খাতুন (২৩) নামে এক নারীকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে মোট ৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-৯-এর ডি/১ ব্লকের নুর কামালের শেডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাকিলা খাতুন গাজীপুরের বাসিন্দা মো. সাইদুর ইসলামের মেয়ে।

৮ এপিবিএনের পানবাজার পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই শেডে অভিযান চালানো হয়। স্থানীয় ব্লক মাঝি ও হেড মাঝির উপস্থিতিতে শাকিলাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে ইয়াবা ট্যাবলেট ছিল।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শাকিলা আরও কয়েকটি প্যাকেট ইয়াবা গিলে ফেলার কথা স্বীকার করেন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় তার পেটের ভেতরে পলিথিনে মোড়ানো আরও কয়েকটি প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে।

হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা প্রক্রিয়ার মাধ্যমে তার পেট থেকে আরও ৬২টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ৩ হাজার ১০০ পিস ইয়াবা পাওয়া যায়।

পুলিশের তথ্যমতে, শাকিলার কাছ থেকে উদ্ধার হওয়া ২০টি প্যাকেটে ১ হাজার এবং পেটের ভেতর থেকে উদ্ধার হওয়া ৬২টি প্যাকেটে ৩ হাজার ১০০ পিসসহ মোট ৮২টি প্যাকেটে ৪ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক নারী ও জব্দ করা ইয়াবার ঘটনায় উখিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী