শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ-দুর্নীতি

কাগজে ‘ইউজড কার পার্টস’, পরীক্ষায় বেরিয়ে এলো ৪ বিলাসবহুল গাড়ি

নিজস্ব প্রতিবেদক | ২৭ আগস্ট ২০২৬

‘ইউজড কার পার্টস’ ঘোষণার আড়ালে মাত্র কয়েকটি বড় খণ্ডে কেটে চারটি বিলাসবহুল গাড়ি আমদানির কৌশল উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

মোংলা বন্দরে আসা চালানটিতে আলাদা আলাদা গাড়ির যন্ত্রাংশ হিসেবে পণ্য ঘোষণা করা হলেও কায়িক পরীক্ষায় গাড়ির গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ পাওয়া গেছে। সিআইআইডির প্রাথমিক অনুসন্ধানে শনাক্ত হয়েছে রেঞ্জ রোভার ভোগ, বিএমডব্লিউ ৬৫০আই, লেক্সাস এলএক্স৫৭০ ও টয়োটা ক্রাউন অ্যাথলেট। চারটি গাড়ির সম্ভাব্য বাংলাদেশি বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ থেকে ৬ কোটি ৭০ লাখ টাকা বা তারও বেশি।

সিআইআইডি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানটির খালাস কার্যক্রম স্থগিত করা হয়। পরে গত ১৯ জুলাই শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের কারিগরি সহায়তা নেওয়া হয়। গাড়ির বিভিন্ন অংশের স্টিকার, লেবেল, চিহ্ন ও নম্বর বিশ্লেষণের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় গাড়িগুলোর পরিচয় শনাক্ত করা হয়।

চালানটির বিল অব এন্ট্রি নম্বর সি-৬৯০৪, তারিখ ২০ এপ্রিল ২০২৬। এতে ১৪টি আইটেমে মোট ১৬৪ প্যাকেজ পণ্য ছিল। ঘোষিত মোট ওজন প্রায় ১০ হাজার ২২০ কেজি। আমদানিকারক ঢাকার ক্রাউন অটোমোবাইল সার্ভিসেস। জাপানের মাহি কার পোর্ট থেকে পণ্যগুলো মোংলা বন্দরে আনা হয়।

চালানের ঘোষণায় ব্যবহৃত দরজা, ২ হাজার সিসির পেট্রোল ইঞ্জিনসহ গিয়ার অ্যাসেম্বলি, সাসপেনশন শক অ্যাবজর্বার, নোজ কাট, হেডলাইট, টেইল লাইট, ফেন্ডার, কেবিন, স্টিয়ারিং হুইল, বাম্পার, এয়ার ক্লিনার বক্স, রাবার চ্যানেল, ডিফারেনশিয়াল ও অ্যাক্সেল অ্যাসেম্বলিসহ বিভিন্ন ‘ইউজড কার পার্টস’ দেখানো হয়।

তবে কায়িক পরীক্ষায় এসব সাধারণ খুচরা যন্ত্রাংশের পরিবর্তে ওয়্যারিং হারনেস, সেন্সরসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সংযুক্ত ফ্রন্ট কাট, কমপ্লিট রিয়ার বা টেইল কাট, ফ্রন্ট ও রিয়ার বডি কাট এবং রুফ কাট প্যানেল অ্যাসেম্বলি পাওয়া যায়। অর্থাৎ গাড়িগুলোকে সাধারণ খুচরা যন্ত্রাংশ হিসেবে না এনে কয়েকটি বড় অংশে কেটে সেমি নকড ডাউন বা এসকেডি অবস্থায় আমদানি করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে সিআইআইডি।

তদন্তে শনাক্ত চার গাড়ির মধ্যে ২০১৭ মডেলের রেঞ্জ রোভার ভোগের বাংলাদেশি বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৬০ লাখ থেকে ১ কোটি ৮৫ লাখ টাকা। ২০১০ মডেলের বিএমডব্লিউ ৬৫০আইয়ের মূল্য প্রায় ৬০ থেকে ৯০ লাখ টাকা। ২০১৬ মডেলের লেক্সাস এলএক্স৫৭০-এর মূল্য ২ কোটি থেকে সাড়ে ৩ কোটি টাকার বেশি হতে পারে। আর টয়োটা ক্রাউন অ্যাথলেটের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৩০ থেকে ৪৫ লাখ টাকা।

অন্যদিকে, পুরো চালানটির ইনভয়েস মূল্য দেখানো হয়েছে মাত্র ৭ হাজার ৯৩৫ মার্কিন ডলার। শুল্কায়নযোগ্য মূল্য দেখানো হয়েছে প্রায় ৯ লাখ ৯৩ হাজার ৫৪৭ টাকা। এর ভিত্তিতে ঘোষিত শুল্ক-কর প্রায় ৬ লাখ ৭ হাজার টাকা এবং অন্যান্য অর্থসহ মোট পরিশোধযোগ্য অর্থ প্রায় ৬ লাখ ১০ হাজার টাকা।

সিআইআইডির মতে, চালানটির পণ্য পৃথক ‘ইউজড কার পার্টস’ হিসেবে শ্রেণিবিন্যাস না করে সাধারণ ব্যাখ্যামূলক বিধি (জিআরআই) ২(ক) অনুযায়ী এসকেডি অবস্থায় সম্পূর্ণ মোটরযান হিসেবে শ্রেণিবিন্যাসযোগ্য কি না, তা নির্ধারণ করা প্রয়োজন। সংশ্লিষ্ট গাড়ির মূল্য, ইঞ্জিন ক্ষমতা, বয়স, অবচয়, ট্যারিফ ভ্যালু বা ন্যূনতম মূল্য এবং প্রযোজ্য শুল্ক-কর নির্ধারণের পরই সম্ভাব্য রাজস্ব ফাঁকির প্রকৃত অঙ্ক জানা যাবে।

কাস্টমস গোয়েন্দারা জানান, কোনো পণ্য খণ্ডিত অবস্থায় আমদানি করা হলেও তাতে যদি সম্পূর্ণ পণ্যের ‘এসেনশিয়াল ক্যারেক্টার’ বিদ্যমান থাকে, তাহলে জিআরআই ২(ক) অনুযায়ী সেটিকে সম্পূর্ণ পণ্যের শ্রেণিবিন্যাসে বিবেচনা করা যেতে পারে।

এ ঘটনায় আমদানি নীতি আদেশ ২০২১-২৪, আমদানি ও রপ্তানি (নিয়ন্ত্রণ) আইন, ১৯৫০ এবং কাস্টমস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের বিষয়ও পরিলক্ষিত হয়েছে বলে জানিয়েছে সিআইআইডি।

এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের ১৯৯৭ সালের সংশ্লিষ্ট নির্দেশনার শর্ত ভঙ্গের কারণে চালানটি এসকেডি মোটরযান হিসেবে শুল্কায়নের বিষয়ে মতামতসহ প্রতিবেদন কাস্টম হাউস, মোংলায় পাঠানো হয়েছে। প্রতিবেদন পর্যালোচনা করে যথাযথ শুল্কায়ন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সিআইআইডি।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী