শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ-দুর্নীতি

আইফোন কিনতে ‘চুরি’

স্টেট ট্রিবিউন ডেস্ক | ০২ অক্টোবর ২০২৩

রাজধানীতে চুরির অভিযোগে এক কলেজশিক্ষার্থীকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে এই কলেজশিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।

চুরি করা অলংকার ও নগদ অর্থ তার কাছ থেকে উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, আইফোন কেনার জন্য এই কলেজশিক্ষার্থী তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে ঢাকার একটি বাসায় সম্প্রতি চুরি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, গত ২৮ সেপ্টেম্বর পূর্ব মণিপুরের একটি বাসায় চুরি হয়। বাসাটি থেকে অলংকার, অর্থসহ মোট চার লাখ টাকার মালামাল চুরি হয়। পার্শ্ববর্তী একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুজনকে শনাক্ত করা হয়। তাদের একজনকে গতকাল গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার শিক্ষার্থী ঢাকার একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ে।

মিরপুর মডেল থানা-পুলিশের ভাষ্য, গ্রেপ্তার শিক্ষার্থীর দেওয়া তথ্য অনুযায়ী, একটি স্বর্ণ ও একটি ডায়মন্ডের নাকফুল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চুরি করা সোনা বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

মিরপুর মডেল থানা-পুলিশ বলছে, গ্রেপ্তার শিক্ষার্থীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দাবি, সে তার পরিবারের কাছে আইফোন কেনার জন্য টাকা চেয়েছিল। কিন্তু পরিবার তাকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরে সে চুরির পরিকল্পনা করে। এক বন্ধুকে সঙ্গে নিয়ে সে পূর্ব মণিপুরের বাসাটিতে চুরি করে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী