শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
খেলা

সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার, খেলা নিয়ে যা জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক | ২০ মার্চ ২০২৫

ইংল্যান্ডে আইসিসি স্বীকৃত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে বৈধতা ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। এর ফলে বোলিং করা নিয়ে আর কোনো বাধা রইলো না  বাংলাদেশ এই অলরাউন্ডার। খবরটি সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র ও এক বিবৃতিতে জানিয়েছে বিসিবি। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৯ মার্চ ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। সর্বশেষ মূল্যায়নের ফলাফল অনুসারে, সাকিব তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন এবং এর ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের প্রতিযোগিতামূলক সব কাউন্টি ক্রিকেট এবং দ্যা হান্ড্রেড থেকে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।’

আরও বলা হয়, ‘ইসিবি শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি বিস্তারিত মিডিয়া বিজ্ঞপ্তি আকারে জানাবে।’

এর আগে বার্মিংহ্যাম এবং চেন্নাইয়ে পরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সাকিব। ত্রুটি সারাতে চলতি মাসে সাকিব কাজ করেছেন সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে। লম্বা সময় পর তার সুফলও পেলেন সাকিব। যার ফলে এখন আর তার খেলতে কোনো বাধা নেই।

নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় জাতীয় দল থেকে দূরে থাকা সাকিব হয়তো এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই নিজেকে ব্যস্ত করবেন। এরপর হয়তো চাইবেন দেশের জার্সিতে আরও কিছুটা সময় ক্রিকেট খেলতে। এরপর ক্রিকেটকে বিদায় জানাতে। তবে সেই সুযোগ তিনি পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েই গেল।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী