শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
খেলা

‘আমরা ফ্লাই করার ২০ মিনিট পর এয়ারপোর্টে মিসাইল পড়ে’

স্পোর্টস ডেস্ক | ১০ মে ২০২৫

উৎকণ্ঠার প্রহর অতিবাহিত করে অবশেষে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। তাদের সঙ্গে ফিরেছেন পিএসএল কাভার করতে যাওয়া দুই ক্রীড়া সাংবাদিকও। বিমানবন্দরে নেমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আতঙ্কিত অভিজ্ঞতার কথা জানিয়েছেন অলরাউন্ডার রিশাদ হোসেন।

উৎকণ্ঠা, আতঙ্ক আর অনিশ্চয়তা! পাকিস্তানে পিএসএল খেলতে যাওয়া রিশাদ-নাহিদদের শেষ মূহুর্তগুলো কেটেছে শঙ্কা মিশ্রিত উদ্বেগের মধ্যে।

তবে রিশাদ বড় ভাইয়ের মতো সাহস যুগিয়েছেন জুনিয়র নাহিদ রানাকে। এমনকি ক্রীড়া সাংবাদিকদের সাথেও সবসময় যোগাযোগ রেখেছেন।

রিশাদ হোসেন বলেন, ‘উৎকন্ঠা ছিল। তবে বিসিবি ও পিসিবির সার্বক্ষণিক যোগাযোগ মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছে।’

শুধু রিশাদ-নাহিদরাই নয় পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররাও ছিলেন আতঙ্কিত।

রিশাদ হোসেন বলেন, ‘আমরা খুব আতঙ্কিত ছিলাম। পরিবারের সবাই খুব দুঃশ্চিন্তা করছিল। দলে বিদেশি যারা ছিল তারা খুব নার্ভাস হয়ে পড়ছিল।’

অনাকাঙ্ক্ষিত এমন বিপদের সময়ে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তার দিকে সর্বোচ্চ নজর দিয়েছে পিসিবি। টানা আট ঘণ্টার বৈঠকে ক্রিকেটারদের পাকিস্তান থেকে নিরাপদে বের করার বন্দোবস্ত করেছে তারা। আর অভিভাবকের মতো নিয়মিত খোঁজ রেখেছে বিসিবি।

রিশাদ হোসেন বলেন, ‘আমরা ফ্লাই করার ২০ মিনিট পর এয়ারপোর্টে মিসাইল পড়ে। তখন আমরা সবাই শকড হয়ে গিয়েছিলাম।’

দুই দেশের ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দেয়ার পাশাপাশি দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন অলরাউন্ডার রিশাদ। যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতি খেলার জন্য উপযুক্ত নয় তবে সিচ্যুয়েশন ভালো হলে আবারও খেলতে যেতে চান তিনি।

রিশাদ হোসেন বলেন, ‘পিএসএল শিফট হয়ে দুবাইয়ে করলে যাওয়ার চেষ্টা করবো।’

কে জানত খেলার উত্তেজনায় বাঁধ সাধবে বিপদের আশঙ্কা! পিএসএলের এবারের আসরের ভবিষ্যত অনিশ্চিত। তবে শেষমেষ রিশাদ হোসেন-নাহিদ রানাকে বহাল তবিয়তে দেশে ফিরেছেন এটাই স্বস্তির।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী