শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
খেলা

বাংলাদেশের পেস উন্নয়নে অভিজ্ঞ টেইটের নতুন চ্যালেঞ্জ

স্টেট ট্রিবিউন | ১২ মে ২০২৫

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন শন টেইট। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪২ বছর বয়সী এই কোচ চলতি মাসের শেষের দিকে দলের সঙ্গে যোগ দেবেন।

টাইগার পেসারদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত টেইট। বাংলাদেশ ক্রিকেটে যে নতুন যুগের সূচনা হয়েছে তা থেকে ভালো ফলাফল এনে দিতে চান তিনি। বিশেষ করে তরুণ পেসারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন।

বাংলাদেশের কোচ হয়ে টেইট বলেন, 'ভালো একটা সময়ে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলাম। এখন তাদের নতুন যুগ চলছে। যে কথা অনেকবারই সাম্প্রতিককালে বলা হয়েছে, অনেক তরুণ পেসার আছে দলে যা দারুণ ব্যাপার।'

এর আগে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে কাজ করেছেন টেইট। তাই অনেক ক্রিকেটারের সঙ্গে যেমন তার পরিচয় আছে, তেমনি এখানকার ক্রিকেট সংস্কৃতিও ভালোই জানা তার। তাই সে অনুযায়ীই কাজ করার পরিকল্পনা আছে তার।

টেইট বলেন, 'এটা আন্তর্জাতিক ক্রিকেট, ডেভেলপমেন্ট দল নয়। এখানে সবাই চায় ফলাফল। আমারও সেদিকেই মনোযোগ। যত বেশি সম্ভব জয় এনে দিতে চাই।'

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী