শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
খেলা

আচমকা টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা

নিজস্ব প্রতিবেদক | ০৭ মে ২০২৫

ভারতকে দীর্ঘ সময় পর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে আন্তর্জাতিক ফরম্যাটটিকে বিদায় বলেছিলেন রোহিত শর্মা। গত মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ওয়ানডেকেও তিনি বিদায় বলবেন বলে গুঞ্জন উঠেছিল। তবে আরেকটি ৫০ ওভারের বিশ্বকাপে খেলার আশা রয়েছে তার। এরই মাঝে আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় এই অধিনায়ক।

এর আগে জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার সিরিজের পরই রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন বলে জোর আলোচনা শুরু হয়েছিল। তবে তিনি এখনই টেস্ট ছাড়বেন না বলে জানিয়ে দেন। এদিকে, চলমান আইপিএল শেষে ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। আসন্ন সিরিজকে কেন্দ্র করে রোহিতের কাঁধে টেস্ট দলের নেতৃত্বভার থাকা নিয়ে পক্ষে-বিপক্ষে কথা হচ্ছিল। ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছিল, তরুণ কোনো ক্রিকেটারকেই টেস্ট অধিনায়ক করতে চায় বিসিসিআই।

সেই আলোচনার রেশ না কাটতেই সামাজিক যোগাযোগমাধ্যমে রোহিত নিজের সাদা পোশাক তুলে রাখার কথা জানিয়ে দিলেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক স্টোরিতে টেস্ট ক্যাপের একটি ছবি দিয়েছেন তিনি। সঙ্গে অবসরের ঘোষণা দিয়ে লিখেছেন, ‘সবাই জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে আমার দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। বছরের পর বছর আমাকে ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আমি ওয়ানডে ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব চালিয়ে যাব।’

এই ঘোষণার মধ্য দিয়ে আন্তর্জাতিক টেস্টে ১১ বছরের যাত্রা শেষ হলো রোহিতের। ২০০৭ সালে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও, প্রথম টেস্ট ম্যাচ খেলেন ২০১৩ সালে। সবমিলিয়ে ভারতের হয়ে তিনি খেলেছেন ৬৭ টেস্ট, এর মধ্যে অধিনায়কত্ব করেন ২৪টিতে। ২০২২ সালে তিনি বিরাট কোহলির কাছ থেকে অধিনায়কত্ব পান। সাদা পোশাকে ৬৭ টেস্টের ১১৬ ইনিংসে ৪০ গড়ে ৪৩০১ রান করেছেন রোহিত। যেখানে ১২ সেঞ্চুরির সঙ্গে তার নামের পাশে রয়েছে ১৮টি অর্ধশতক।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী