শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
খেলা

টাকা নিয়ে গিয়ে কড়া নাড়লেও দরজা খোলেননি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক | ২৭ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠের খেলা নিয়ে যতো আলোচনা, এর চেয়েও অনেক বেশি আলোচনা ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে। যার কেন্দ্রবিন্দুতে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রাম পর্বে একদিন অনুশীলন বয়কট করেন দলটির ক্রিকেটাররা। দিয়ে রাখেন ম্যাচ বয়কটের হুমকি। কিছুদিন পরে এসে সেটা হয়েও গেল। 

পারিশ্রমিক না পাওয়ায় রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ ম্যাচ খেলতে রাজি হননি দলটির বিদেশি ক্রিকেটাররা। মাঠে আসেননি, এমনকি টাকা নিয়ে গিয়ে কড়া নাড়লেও দরজা খোলেননি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। রংপুর রাইডার্সের বিপক্ষে দারুণ এক জয়ের পর সংবাদ সম্মেলনে এটা জানান রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ। 

অভিজ্ঞ এই পেসার বলেন, 'ম্যানেজার নাকি পয়সা নিয়েও নক করেছে। ওরা দরজা খোলেইনি। ওরা হয়তো ভেবেছে যে, এমনিই অনুরোধ করতে এসেছে। আমি গিয়েছিলাম ওদের কাছে। ওরা বলেছে, "দেখো, টাকা না পেলে আমরা যাব না।" আমি বলেছি, "ঠিক আছে, তোমাদের সিদ্ধান্ত।" আমি আর কী বলব, আমিও তো একজন ক্রিকেটার!'

দেশি ক্রিকেটাররাও রংপুরের বিপক্ষে ম্যাচটি খেলতে চাননি। শেষ বেলায় পারিশ্রমিকের চেক দিয়ে তাদেরকে মাঠে আনে রাজশাহী। কিন্তু পারিশ্রমিক না পাওয়া বিদেশি ক্রিকেটারদের রাজি করাতে পারেনি তারা। এতে বাধে বিপত্তি, কারণ বিপিএলের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন দুজন বিদেশি ক্রিকেটারকে একাদশে নিতেই হবে। উপায় না দেখে বিসিবির কাছে আবেদন করলে বিশেষ ব্যবস্থায় ম্যাচ খেলার অনুমতি পায় রাজশাহী। দেশি ক্রিকেটারদের নিয়ে গড়া একাদশ নিয়ে খেলে দলটি। 

রংপুরের বিপক্ষে ম্যাচ খেলতে ৪টা ৫০ মিনিটের দিকে মিরপুর স্টেডিয়ামে পৌঁছায় রাজশাহীর টিম বাস। এই বাসে বিদেশি কোনো ক্রিকেটার আসেননি। এর আগে থেকেই বিদেশি ক্রিকেটারদের মানানোর চেষ্টা করে আসছিলো রাজশাহী কর্তৃপক্ষ। কিন্তু ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, মিগুয়েল কামিন্সহ বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পর্যন্ত না খেলার সিদ্ধান্তে অটল থাকেন। সন্ধ্যা ৬টার দিকে দেশি ক্রিকেটার নিয়ে খেলতে রাজশাহীকে সবুজ সঙ্কেত দেয় বিসিবি। 

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী