শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
খেলা

চ্যাম্পিয়ন বরিশালের দুর্দান্ত জয়

নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর ২০২৪
ফরচুন বরিশালের জয়ের নায়ক ফাহিম আশরাফ (বামে) ও মাহমুদউল্লাহ রিয়াদ (ডানে)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর একাদশ আসরের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে ৪ উইকেটে হারিয়েছে বরিশাল।

বিপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে আজ মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইয়াসির রাব্বীর মারকুটে ইনিংসের সুবাদে ১৯৭ রানের বড় সংগ্রহ পেয়েছিল রাজশাহী। এরপর প্রায় দুইশ ছোঁয়া লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে শুরুতে বিপর্যয়ের মুখেই পড়েছিল তামিমের দল। তবে মাহমুদউল্লাহ রিয়াদ আর ফাহিম আশরাফের বিধ্বংসী ইনিংসের সুবাদের নিজেদের প্রথম ম্যাচেই রোমাঞ্চকর এক জয় পেয়েছে বরিশাল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৬১ রানেই ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়েছিল বরিশাল। তবে ছয় নম্বরে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ। সাইলেন্ট কিলার খ্যাত এ ফিনিশার আজ শুরু থেকেই খেলেছেন আগ্রাসী ভঙ্গিতে। দলীয় ১১২ রানে শাহিন শাহ আফ্রিদি সাজঘরে ফেরার পর ক্রিজে রিয়াদের সঙ্গী হন ফাহিম আশরাফ। এ দুজন মিলেই এরপর বরিশালের জয় নিশ্চিত করেন। দলকে জেতানোর পথে আজ এ দুজনই আজ পেয়েছেন ব্যক্তিগত ফিফটির দেখা।

সপ্তম উইকেটে এ দুজন মিলে গড়েছেন ৮৮ রানের অপরাজিত জুটি। রিয়াদ করেছেন ২৬ বলে ৫ চার আর ৪ ছয়ে অপরাজিত ৫৬ রান। ওদিকে ফাহিম ৫৪ রান করেছেন ২১ বলে, ১ চারের সঙ্গে তিনি ছক্কা হাঁকিয়েছেন ৭টি। নিজের শেষ ছয় দিয়ে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি নিজের ফিফটিও পূরণ করেন তিনি। 

এর আগে ব্যাট হাতে বরিশালের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই আউট হন শান্ত। এরপর তামিমও নিজের ইনিংস বড় করতে পারেননি। তাওহীদ হৃদয় ৩২ রান করলেও ব্যাট হাতে অবদান রাখতে ব্যর্থ হয়েছেন বল হাতে ২ উইকেট নেয়া কাইল মায়ার্স। এরপর মুশফিক আউট হন ১৩ রান করে। তবে টপ অর্ডার ব্যর্থ হলেও সে ক্ষতি পুষিয়ে দিয়েছে মিডল অর্ডার। 

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় ও ইয়াসির রাব্বির দুর্দান্ত ইনিংসের সুবাদে বড় সংগ্রহই গড়েছিল রাজশাহী। ৬৫ রান করে বিজয় আউট হলেও ৪৭ বলে ৯৪ রান করে অপরাজিত ছিলেন রাব্বি।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী