শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
খেলা

বিপিএলের ফাইনাল খেলতে চায় রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক | ৩০ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত দুই আসরেই প্লে'অফে খেলা হয়েছে রংপুর রাইডার্সের। তবে এই দুইবারের একবারও শিরোপা জেতা হয়নি নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন এই দলটির। এবার প্লে অফ পেরিয়ে ফাইনাল খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সোহান।

সাম্প্রতিক সময়ে বেশ ফুরফুরে মেজাজে আছে রংপুর রাইডার্স দল। এই ডিসেম্বরেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছে তারা। বিপিএল শুরুর আগমুহূর্তে এই টুর্নামেন্ট জেতায় বেশ ছন্দে থেকেই এবারের আসর শুরু করতে যাচ্ছে রংপুর।

সোহান বলেন, ‘রংপুর প্রতিবারই ভালো দল গড়ে। রংপুরের যারা সমর্থক আছে, তাদের একটা প্রত্যাশা আছে। ওই দায়িত্ব থেকে যে টুর্নামেন্টেই আমরা খেলি, অংশ নিই, চ্যাম্পিয়ন হওয়ার একটা লক্ষ্য থাকে। অবশ্যই আমার কাছে যে দায়িত্ব আছে, মাঠে তা পালন করার চেষ্টা করবো। যেটা বললাম রংপুর সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে। গত দুবারই আমরা কোয়ালিফায়ার খেলেছি। অবশ্যই চেষ্টা করবো ওটা পার হয়ে পরের ধাপে যাওয়ার।'

দল হিসেবে এবার বেশ শক্তিশালী রংপুর। সোহান ছাড়াও দেশি ক্রিকেটারদের মধ্যে এই দলে আছেন শেখ মেহেদী, সৌম্য সরকার, সাইফ হাসান, রকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম, রেজাউর রহমান রাজা, নাহিদ রানা, ও আজিজুল হাকিম তামিমের মতো ক্রিকেটাররা।

আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে এই দলে আছেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, সেদিকউল্লাহ অটল, খুশদিল শাহ, কার্টিস ক্যাম্ফার, স্টিভেন টেলর ও আকিফ জাভেদের মতো ক্রিকেটাররা।

স্কোয়াড নিয়ে সোহান আরও বলেন, ‘যদি আমার কথা বলেন। আমি সবসময় যে দলের সঙ্গে থাকি বা নেতৃত্ব দেই, সবসময় চেষ্টা করি যে দল হিসেবে কতটুকু খেলতে পারি। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দল হিসেবে মাঠে কীভাবে খেলছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

'ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন দিক থেকেই। অনেক বেশি অলরাউন্ডারও আমাদের দলে আছে। সবদিক থেকেই কম্প্যাক্ট। দল হিসেবে আমরা কতটা খেলতে পারছি এবং ওই অনুভূতিটা কত তাড়াতাড়ি গড়ে তুলতে পারছি এটা গুরুত্বপূর্ণ।'

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী