মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
খেলা

মিশন শেষ, দেশে ফিরেছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | ১৬ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপের শেষ ম্যাচে গতকাল ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সুপার ফোর পর্বের এ ম্যাচে জয়ও পেয়েছে টাইগাররাই। তবে প্রথম দুই ম্যাচ হারায় আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সাকিব আল হাসানের দল। আর তাই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে গেলেও খালি হতেই ফিরতে হল টাইগারদের।

টুর্নামেন্টে খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়ে যাওয়ার আগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথাই জানিয়েছিলেন টাইগাররা। তবে প্রথম ম্যাচেই লঙ্কানদের বিপক্ষে হারতে হয় লাল-সবুজ দলকে। এরপর ঘুরে দাঁড়িয়ে গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ। 

তবে সুপার ফোরে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আবার সঙ্গী হয় পরাজয়। পরে ফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও জয়ের দেখা পেতে ব্যর্থ হয় বাংলাদেশ। ফলে দুই ম্যাচ হেরে ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। 

এদিকে নিয়ম রক্ষার ম্যাচে কাল ভারতের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আর তাতে দুর্দান্ত এক জয় পেয়েছে টাইগাররা। ৬ রানের এ জয় দিয়েই এশিয়া কাপে ভারতের বিপক্ষে দীর্ঘ ১১ বছর জয়হীন থাকার আক্ষেপ ঘুচিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তানজিম সাকিব, শেখ মেহেদীর মত তরুণ ক্রিকেটাররাও এসেছেন টিম ম্যানেজম্যান্টের নজরে। 

ভারতের বিপক্ষে জয়ের তৃপ্তি নিয়ে আজ সকালে দেশে এসে পৌঁছায় বাংলাদেশ দল। তবে খুব বেশি দিন বিশ্রামে থাকতে পারবেন না টাইগাররা। আগামী ২১ তারিখ থেকেই শুরু হবে বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ