শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
খেলা

ইমরুলের বিদায় উদযাপন করলেন সবাই

স্টেট ট্রিবিউন | ২০ নভেম্বর ২০২৪

আগে থেকেই ঘোষণা ছিল, এই ম্যাচটিই হতে যাচ্ছে ইমরুল কায়েসের শেষ লাল বলের ম্যাচ। অর্থাৎ দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন ইমরুল। আর সে অনুযায়ী সবাই নিয়েছেন নিজেদের প্রস্তুতি। সবাই মিলে উদযাপন করলেন ইমরুলের লাল বলের প্রথম শ্রেনীর ক্রিকেটকে বিদায় জানানোর শেষ মুহূর্তটি।

সতীর্থরা কাঁধে নিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেট প্রদক্ষিণ করেছেন ইমরুল কায়েস। বাউন্ডারি লাইনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এগিয়ে আসলেন বোর্ড কর্তা থেকে শুরু করে জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা।

এর আগে ম্যাচে নামার সময় দেয়া হয়েছে স্মারক, ব্যাটিংয়ে নামার সময় প্রতিপক্ষ এবং নিজ দলের খেলোয়াড়দের পক্ষ থেকে দুবার আলাদা করে দেয়া হয়েছে গার্ড অফ অনার। এমনকি ম্যাচ শেষে কাধে নিয়ে ঘুরানো হয়েছে স্টেডিয়াম। বাংলাদেশের অন্য কোন ক্রিকেটারের বিদায় বেলায় জুটেনি এতোটা সুখ।

তবে ইমরুলের এমন বিদায়ের ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি খুলনা। প্রথম ইনিংসে ১৭২ রান করে ঢাকাকে ১৬২ রানে বেঁধে ফেলেছিল তারা। যদিও এনামুল হক, মাহফুজুর রাব্বিদের বোলিংয়ের সামনে দ্বিতীয় ইনিংসে মাথা তুলেই দাঁড়াতে পারেনি তারা। ৯ উইকেটে হেরেছে ইমরুলের খুলনা।

৯১ রানে অলআউট হয়ে দ্বিতীয় দিনেই অলআউট হয় দলটি। ম্যাচ জিততে শেষ দুদিনে ১০৪ রান করতে হতো ঢাকাকে, হাতে ছিল ১০ উইকেট। প্রথম ওভারেই অবশ্য উইকেট হারায় ঢাকা। আল আমিন হোসেনের দারুণ ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে মাঠ ছাড়েন জয়রাজ শেখ।

এরপর আর পাত্তাই পায়নি খুলনা। রনি তালুকদার এবং আরিফুল ইসলামের ব্যাটে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। ৫৪ বলে ৬২ রানে অপরাজিত থাকেন রনি। ৪৫ বলে ৪২ রানে অপরাজিত থাকেন আরিফুল।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী