শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
খেলা

প্রেমিকা পিটিয়ে জাতীয় দল থেকে বাদ পড়লেন অ্যান্টনি

ক্রিড়া ডেস্ক | ০৬ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

প্রেমিকাকে পিটিয়ে জাতীয় দল থেকে বাদ পড়লেন ব্রাজিলিয়ান ফুটবলার অ্যান্টনি। অ্যান্টনির সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা ক্যাভালিন নিয়মিত ঘরোয়া সহিংসতার শিকার হতেন বলে অভিযোগ দায়েরের পর অ্যান্টনিকে দল থেকে বাদ দেওয়া হয়। এ  বিষয়টি এক অফিসিয়াল বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন।

গ্যাব্রিয়েলার দাবি, ২০২১ সালে অ্যান্টনির সাথে তার সম্পর্ক শুরু হয় এবং পরের বছর, তিনি এই খেলোয়াড়ের সাথে থাকতে ইউরোপে চলে যান। ২০২২ সালের জুনে প্রথমবার তাকে আক্রমণ করা হয়েছিল।  ওই সময়ে ১৬ সপ্তাতের গর্ভাবস্থায় ছিলেন। অ্যান্টনির সহিংসতায় তার গর্ভপাত হয়েছিল।

গ্যাব্রিয়েলার প্রতিনিধিত্বকারী আইনজীবী ড্যানিয়েল বিয়ালস্কি বলেছেন, ‘গ্যাব্রিয়েলা চান তার সাথে যা হয়েছে  তা অন্যায় এবং জন্য তিনি চান, অ্যান্টনির শাস্তি হোক। আমি সিভিল পুলিশের তদন্তে অনেক আস্থা রাখি এবং সে যে অপরাধ করেছে তার বিচারের জন্য আমি অপেক্ষা করছি।’

অ্যান্টনির সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা ক্যাভালিন অ্যান্টনির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। ক্যাভালিনের অভিযোগ, গত বছরের জুন থেকে এ বছরের মে পর্যন্ত নানা সময়ে নানা ভাবে ভাবে তাকে শারীরিক আঘাত করে গেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

ক্যাভালিনের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দলের বাইরে থাকতে হবে অ্যান্টনিকে। যার ফলে সেপ্টেম্বরে ব্রাজিলের হয়ে কোনো ম্যাচ খেলতে পারবেন না তিনি।
যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে প্রাক্তন প্রেমিকা গ্যাব্রিয়েলা ক্যাভালিনকে শারীরিক নির্যাতন করার বিষয়টি অস্বীকার করে অ্যান্টনি লিখেছেন তিনি, ‘মিথ্যা অভিযোগের শিকার’।

তিনি আরও লিখেন, আমি শান্তভাবে নিশ্চিত করতে পারি যে অভিযোগগুলি মিথ্যা, এবং ইতিমধ্যে যেসব প্রমাণ তৈরি ও উপস্থাপন করা হবে তাই প্রমাণ করবে যে আমি নির্দোষ।

সূত্র: গ্লোব ডটকম

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী