শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
খেলা

এবার আর্জেন্টিনাকে হারিয়ে জিতলো ব্রাজিল

ক্রিড়া ডেস্ক | ০৬ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

ভেনেজুয়েলার লা গুয়াইরা শহরের জোসে মারিয়া ভার্গাস ডোমে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।  রোববার (১৭ সেপ্টেম্বর)এই জয়ে অষ্টমবারের মতো এই মহাদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ব্রাজিলিয়ানরা। নয় আসরের মধ্যে কেবল একটি আসরেই শিরোপা জিতে আর্জেন্টিনা। বাকি সবগুলো শিরোপাই ঘরে তুলে সেলেসাওরা।

শিরোপা নির্ধারণী ম্যাচে উভয় দলই জোরালো চেষ্টা চালায় শুরু থেকে গোল করে এগিয়ে যেতে। চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। সুযোগও পায় দুই দল। কিন্তু তার সদ্ব্যবহার করতে পারেনি কেউ। তবে ম্যাচের ১৪তম মিনিটে ডি বক্সে হ্যান্ডবল করে বসেন আর্জেন্টিনার টমাস এসেবেডোর।

এতে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টির সুযোগটি ভালোভাবেই কাজে লাগান ব্রাজিলের থিয়াগুইনহো কানারিনহা। গোল করে দলকে এগিয়ে নেন ৪ নম্বর জার্সি পরা এই ফুটসাল তারকা। এরপর আর গোলের দেখা পায়নি কেউ। ১-০০তে এগিয়ে থাকা ব্রাজিলই শেষ পর্যন্ত শিরোপা উদযাপন করে। এই নিয়ে চারবার এবং টানা দ্বিতীয়বার ফাইনালে ব্রাজিলের কাছে হেরেছে আর্জেন্টিনা।

দিনের অন্যান্য ম্যাচে কলম্বিয়া চিলিকে ৩-২ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে। এবং চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করে পেরা।

কনমেবল অঞ্চলের ১০ দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’ থেকে সেরা হয়েই নক আউট পর্বে গিয়েছিল আর্জেন্টিনা। আর গ্রুপ ‘বি’ থেকে সেরা হয়েছিল আসরের সবচেয়ে সফল দল ব্রাজিল। গ্রুপ পর্বে আর্জেন্টিনা এক ম্যাচ হারলেও ব্রাজিল ছিল অপরাজিত। আসরটা তারা শেষ করেছে কোন ম্যাচ না হেরেই।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী