মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ রাষ্ট্র-সরকার

১৬ আগস্ট ফ্যামিলি কার্ডের উদ্বোধন, লক্ষ্য ১ কোটি ৬০ লাখ পরিবার

নিজস্ব প্রতিবেদক | ০৬ আগস্ট ২০২৬

আগামী ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছে সরকার। পরবর্তী চার বছরের মধ্যে পর্যায়ক্রমে ১ কোটি ৬০ লাখ পরিবারকে এ সুবিধার আওতায় আনার লক্ষ্য রয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ডসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় অক্টোবরের শেষ নাগাদ দেশের সব উপজেলা ও ইউনিয়নে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।

সমাজকল্যাণমন্ত্রী জানান, দেশের ৫৬টি এলাকায় পরীক্ষামূলক কার্যক্রম চালিয়ে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। ভুলত্রুটির হার ৩ শতাংশের কম ছিল এবং ছোটখাটো যেসব সমস্যা দেখা দিয়েছিল, সেগুলো ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। ১৬ আগস্ট থেকে নতুন প্রশ্নমালা ও সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় প্রতি মাসে তথ্য হালনাগাদের কাজটি পরিচালিত হবে।

কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বহুস্তরের তদারকি ব্যবস্থা রাখা হয়েছে। স্থানীয় পর্যায়ে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তাদের মাধ্যমে তথ্য যাচাই করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নেতৃত্বে শীর্ষ মহল থেকে পুরো কার্যক্রমের অগ্রগতি নিয়মিত তদারকি করা হবে বলে উল্লেখ করেন এ জেড এম জাহিদ হোসেন।

এ কার্যক্রমে আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের ভিত্তিতে প্রকৃত দরিদ্র ব্যক্তিদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হবে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক পরিচয়ের ভিত্তিতে সুবিধা পাওয়ার সুযোগ থাকবে না বলে জানান মন্ত্রী। একই সঙ্গে সহায়তার অর্থ পরিবারের নারীদের হাতে পৌঁছালে তা শিশুর পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য এবং কুটির শিল্পের মতো উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি করে নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ