শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রাষ্ট্র-সরকার

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রয়টার্স | ২৩ জুলাই ২০২৬
ছবি: রয়টার্স

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একসময়ের মিত্র রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবারই পদত্যাগ করবেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে তিনটি সূত্র। 

সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা নির্বাসন থেকে দেশে ফিরে আত্মসমর্পণ করার কথা বলার কয়েকদিনের মাথায়ই রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনার এই খবর সামনে এল।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দমন-পীড়ন চালানোর নির্দেশ দেওয়ার অপরাধে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। ওই অভ্যুত্থানে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১ হাজার ৪০০ মানুষ।

হাসিনা ভারত থেকে দেশে ফিরবেন বলে দাবি করার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারের ওপর জনগণের চাপ বেড়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সর্বশেষ মিত্রদেরও রাষ্ট্রের উচ্চপদগুলো থেকে ছেঁটে ফেলার জোরালো দাবি উঠেছে।

রাষ্ট্রপ্রধান হিসেবে সাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তবে তার এই ভূমিকা অনেকটাই আলঙ্কারিক। দেশের প্রকৃত নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার হাতেই ন্যস্ত।

২০২৪ সালের আগস্টে রক্তাক্ত গণঅভ্যুত্থানে দীর্ঘদিন ক্ষমতায় থাকা হাসিনা যখন নয়াদিল্লিতে পালিয়ে যান, তখনই সাহাবুদ্দিনের পদটি আলোচনার কেন্দ্রে উঠে আসে।

২০২৩ সালে ৭৬ বছর বয়সি সাহাবুদ্দিন পাঁচ বছরের মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তাকে মনোনয়ন দিয়েছিল হাসিনার দল, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এখন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকেও অবগত করেছেন।

একটি সূত্র নিশ্চিত করেছে, গত মঙ্গলবার প্রধানমন্ত্রীকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান সাহাবুদ্দিন। শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। 

তবে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় তিনটি সূত্রই নিজেদের নাম-পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য বারবার ফোন ও মেসেজ করা হলেও সাহাবুদ্দিন সাড়া দেননি। গত ডিসেম্বরে তিনি রয়টার্সকে বলেছিলেন, ফেব্রুয়ারির নির্বাচনের পরপরই তিনি পদত্যাগ করার পরিকল্পনা করছেন। এ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে।

রয়টার্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মুখপাত্রদের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তারা সাড়া দেননি।

সূত্রগুলো বলেছে, স্থায়ী প্রার্থী নির্বাচিত হওয়ার আগে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।

চলতি মাসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেছিলেন, তিনি ও তার দলের সিনিয়র নেতারা ডিসেম্বরের দিকে নির্বাসন থেকে দেশে ফিরে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী