শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রাষ্ট্র-সরকার

বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক | ০৭ মে ২০২৬

বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় নতুন পাঁচটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে 'প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি' (নিকার)।

আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২০তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, নতুন করে বগুড়াকে সিটি করপোরেশন করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে দেশে ১১টি সিটি করপোরেশন রয়েছে। নতুন করে বগুড়া যুক্ত হওয়ায় দেশে মোট সিটি করপোরেশনের সংখ্যা হতে যাচ্ছে ১২টি।

এছাড়া, প্রশাসনিক কাজের সুবিধার্থে নিকারের এই সভায় পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। নতুন উপজেলাগুলো হলো—বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে 'মোকামতলা', কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে 'মাতামুহুরী', ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে 'রুহিয়া' ও 'ভুল্লী' এবং লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে 'চন্দ্রগঞ্জ' উপজেলা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে বর্তমানে মোট ৪৯৫টি উপজেলা রয়েছে। নিকারের এই বৈঠকে নতুন করে আরও পাঁচটি উপজেলা অনুমোদনের ফলে দেশে মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ৫০০-তে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী