শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

বিশ্ব ইজতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা, শুরু ৩১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক | ২৪ জানুয়ারী ২০২৫

বিশ্ব ইজতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের ইজতেমা টঙ্গী ময়দানে অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে ১৪-১৬ ফেব্রুয়ারি।

দ্বিতীয় পর্ব শেষে ১৮ ফেব্রুয়ারি মাগরিবের ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে। সিনিয়র সচিব ও শুরায়ী নিজামের মুরব্বিদের উপস্থিতিতে ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রথম পর্বের বিশ্ব ইজতেমা দুইভাগে আয়োজিত হবে। শুরায়ী নিজামী তাবলীগ জামাত বাংলাদেশের অনুসারীরা দুইভাগে ইজতেমা অনুষ্ঠানের পর ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাগরিবের ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে।

গতকাল বৃহস্পতিবার বিশ্ব ইজতেমা দুই পর্বে করার ঘোষণা দিয়েছেন শুরায়ী নেজাম বা মাওলানা জুবায়েরপন্থীরা। গণমাধ্যমকে এ খবর দিয়েছেন জুবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। এর আগে, জুবায়েরপন্থীদের শুধুমাত্র এক পর্বের তারিখ নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে মাওলানা সাদপন্থীদের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী