মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ

‘সংক্ষুব্ধ ছাত্র জনতার’ মিছিলে পুলিশের জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক | ১৬ জানুয়ারী ২০২৫

'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'র ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার 'সংক্ষুব্ধ ছাত্র জনতা'-এর ব্যানারে ছাত্র ও সমর্থকরা আজ দুপুরে রাজু ভাস্কর্যে জড়ো হন। সেখানে তারা শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, বাম সংগঠনের নেতাকর্মীরা শিক্ষাভবনে আসলে পুলিশ ব্যারিকেড দেয়। তবে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে এগিয়ে যায়। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ জল কামান ব্যবহার করে এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়।

আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু স্মৃতি ভাস্কর্যে 'সংক্ষুব্ধ ছাত্র-জনতা' ব্যানারে অন্যান্য বিক্ষোভকারীদের সঙ্গে শিক্ষার্থীরা জড়ো হয়।

গতকাল পাঠ্যপুস্তকে 'আদিবাসী' শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচি চলাকালে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়।

উল্লেখ্য, নবম ও দশম শ্রেণির 'বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি' বইয়ের পেছনের প্রচ্ছদে 'আদিবাসী' শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল। স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠন এর প্রতিবাদ জানিয়ে গ্রাফিতিটি বাতিলের দাবি জানায়। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার বিষয়টি আমলে নিয়ে গ্রাফিতিটি সরিয়ে নতুন একটি নকশা সংযোজন করে পাঠ্যবইয়ের পিডিএফ সংস্করণ প্রকাশ করে।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ