শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

ফেসবুক স্টাটাস ঘিরে শিক্ষার্থীকে মারধর, তোপের মুখে 'সমন্বয়ক'

নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করে তোপের মুখে পড়েছেন প্রান্ত বড়ুয়া নামে এক ‘সমন্বয়ক’। মারধরের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ওই সমন্বয়ককে অবরুদ্ধ করে রাখেন। প্রান্ত বড়ুয়া ছাত্র অধিকার পরিষদের নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলে জানা গেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের হাজারী গলি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ছিল। তেমন কোনো ঘটনা ঘটেনি। পুলিশ ও শিক্ষকরা মিলে বিষয়টি সমাধান করা হয়েছে।

মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ তানভীর। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। আর প্রান্ত বড়ুয়া একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, প্রান্ত বড়ুয়া সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যদের পদত্যাগের বিষয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের মালিকানা ও ভিসির পদত্যাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে চাপা দ্বন্দ্ব চলছে। ভিসির পদত্যাগ চেয়ে আন্দোলনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বহিরাগত ছিল বলে ফেসবুক স্ট্যাটাস ও কমেন্ট করায় ওই শিক্ষার্থীর ওপর চড়াও হন সমন্বয়ক প্রান্ত বড়ুয়া। সেই স্ট্যাটাস ও কমেন্টের জেরে বিশ্ববিদ্যালয়ে পেয়ে তার গায়ে হাত তুলেন প্রান্ত। পরে সিএসই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা প্রান্তকে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষকরা পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে প্রান্তর বন্ধুরা পুলিশকে খরব দেয়। পুলিশ গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ফ্যাকাল্টির চেয়ারম্যানসহ অন্যরা উভয় পক্ষকে নিয়ে ব্যাপারটির সমাধান করেন।

সমন্বয়ক প্রান্ত বড়ুয়ার বিরুদ্ধে বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের হুমকি-ধমকি দেয়ার অভিযোগও রয়েছে। তাছাড়া 'রাজনীতিমুক্ত ক্যাম্পাস চেয়ে আসা প্রান্ত বড়ুয়া নিজেই এখন রাজনীতি করছেন ক্যাম্পাসে' এমন অভিযোগ শিক্ষার্থীদের।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল করিম বলেন, ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব হয়েছিল। আমরা এবং শিক্ষকরা মিলে বিষয়টি সমাধান করে দিয়েছি। তেমন কোনো ঘটনা না। আর আহত হওয়ারও কোনো ঘটনা ঘটেনি।’

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী