মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ

বঞ্চিত ১১৯ জনকে সচিব ও ৪১ জনকে প্রথম গ্রেডে পদোন্নতির সুপারিশ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক | ২৪ ডিসেম্বর ২০২৪

অতীতে পদোন্নতি থেকে বঞ্চিত হওয়া প্রায় শতাধিক সরকারি কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়ার সুপারিশ করবে অন্তর্বর্তী সরকার। এছাড়া আরও অনেক কর্মকর্তা প্রথম গ্রেডে পদোন্নতি পেতে পারেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে গঠিত কমিটির সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, '১১৯ জনকে সচিব পদে এবং ৪১ জনকে গ্রেড-১ কর্মকর্তায় পদোন্নতিসহ বিভিন্ন পদোন্নতির সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য সরকারকে বছরে এককালীন ৪২ কোটি টাকা এবং পেনশন বাবদ চার কোটি টাকা ব্যয় করতে হতে পারে।'

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সমস্যা নিরসনে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নে এ প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ