শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

জরুরি সংস্কার শেষে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার

নিজস্ব প্রতিবেদক | ২৯ নভেম্বর ২০২৪

জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার। তবে সেটি সব রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘সরকারের সঙ্গে আলোচনায় বিএনপি ও জামায়াত নির্বাচনের কথা বলেছে। নির্বাচনী উদ্যোগ হিসেবে সার্চ কমিটি হয়েছিল, কমিশন গঠন হয়েছে, কমিশনাররা শপথ নিয়েছেন এবং অন্যান্য কার্যক্রমও চলমান আছে। সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে, বাংলাদেশের জনগণ যেজন্য জীবন দিয়েছেন সেই সংস্কারের দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরই নির্বাচন হবে। সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো আসুক। আর নির্বাচন কমিশন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, তারা ভোটার তালিকা হালনাগাদসহ যা যা কাজ আছে তা করছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর ঠিক হবে।’

এ প্রসঙ্গে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক প্রশ্নের জবাবে বলেন, ‘ছয়টি কমিশনকে ডিসেম্বরের মধ্যে প্রস্তাবনা পেশ করার সময় দেওয়া হয়েছে। কেউ কেউ ডিসেম্বরেই দিতে পারবেন কেউ কেউ দুই-এক সপ্তাহ বেশি সময় নেবেন। এই সংস্কারগুলোর সঙ্গে নির্বাচনের একটি সম্পর্ক আছে। প্রস্তাবগুলো আসবে, জনগণ সেগুলো নিয়ে কথা বলবে। এরপর চূড়ান্ত একটা সংস্কার প্রস্তাবনা হবে। সে মোতাবেক সংস্কার কাজে ব্যবস্থা নেব আমরা।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী