মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ

দুর্নীতি দমনে ডিজিটাইজেশনকে গুরুত্ব দিতে প্রধান উপদেষ্টার আহ্বান

নিজস্ব প্রতিবেদক | ২১ অক্টোবর ২০২৪

দুর্নীতি দমনে ডিজিটাইজেশনের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ বিষয় তুলে ধরেন তিনি। বৈঠকে দ্রুত ডিজিটাল পদ্ধতি গ্রহণে তাৎক্ষণিক পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও বৈঠকে বৃহত্তর ঢাকা অঞ্চলের সব সরকারি কর্মকর্তার জন্য ই-রিটার্ন পোর্টালের মাধ্যমে কর দাখিল বাধ্যতামূলক করা এবং বৃহৎ করপোরেশনগুলোকে প্রতিষ্ঠানের সর্বত্র ই-রিটার্ন গ্রহণে উৎসাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ডিজিটাইজেশনের বিষয়ে দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণা চালুর সিদ্ধান্ত নেওয়া হয় এবং ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের মাধ্যমে এনবিআরকে ডিজিটাইজড করে বিনিয়োগের পরিবেশ উন্নত করার দিকে নতুন করে মনোনিবেশ করতে বলা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে নেওয়া অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে- সরকারি সংস্থাগুলোর মধ্যে আন্তঃসংযোগ নিশ্চিত করা এবং ভূমি সম্পর্কিত জনসেবার জন্য সম্পূর্ণ ডিজিটাইজেশন রোডম্যাপ এবং বাস্তবায়নের সময়সীমা।

সভায় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ