শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

১১ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ৫৩৩৮ জন

নিজস্ব প্রতিবেদক | ২১ অক্টোবর ২০২৪

বাংলাদেশে ২০১৪ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৬০ হাজার ৯৮০টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব দুর্ঘটনায় ১ লাখ ৫ হাজার ৩৩৮ জন নিহত হয়েছে। আর আহত হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৪৭ জন। এসব তথ্য জানায় বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। 

সোমবার (২১ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা পরিসংখ্যান তুলে ধরে সংগঠনটি।

সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী গত ১১ বছরে পরিবহন খাতে ব্যাপক সড়ক দুর্ঘটনা ও বিশৃঙ্খলার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে গত এক দশকে বাংলাদেশের সড়ক পরিবহন খাতে চরম দুর্নীতি, বিশৃঙ্খলা, চাঁদাবাজি ও অব্যবস্থাপনা ছিল।

মোজাম্মেল হক আরও বলেন, বিশেষ করে ওবায়দুল কাদের মন্ত্রী থাকাকালে পরিবহন খাতে অরাজকতা, অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি বহুগুণে বেড়েছে। ছাত্র ও গণবিক্ষোভের মুখে সরকার পরিবর্তনের পরও সড়ক পরিবহন মন্ত্রণালয় ও বিআরটিএর নীতিনির্ধারকরা বিগত সরকারের ফ্যাসিবাদী চর্চা অব্যাহত রেখেছেন।

তিনি বলেন, যাত্রী ভাড়া কমানো বা সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরিবহন খাতের সংকট নিরসনে প্রয়োজন ব্যাপক সংস্কার, আর এজন্য পরিবহন খাতের সংস্কারে কমিশন গঠন করা জরুরি। গত ১১ বছরে ২০ হাজার ৫৪৯টি ট্রাক, পিকআপ ওলরি; ২০ হাজার ১২৪টি মোটরসাইকেল ও ১৫ হাজার ৩০১টি বাসসহ ৮৮ হাজার ১২৭টি যানবাহন সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে।

মোজাম্মেল হক আরও বলেন, জাতীয় মহাসড়কে ৩১.৭৬%, আঞ্চলিক মহাসড়কে ৩৭.৫৯% এবং সংযোগ সড়কে ২২.৫৪% দুর্ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশের সময় তারা আওয়ামী লীগ সরকারের চাপের মুখে পড়েছেন। 

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে সড়ক দুর্ঘটনার ভয়াবহ বাস্তবতা তুলে ধরায় তাদের বিরুদ্ধে মামলা, হামলা ও হয়রানির শিকার হতে হচ্ছে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী