শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

রাউজানে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের মাঝে পোনা বিতরণ

নিজস্ব প্রতিবেদক | ১০ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের রাউজানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের মাঝে পোনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে রাউজান উপজেলা পরিষদ কমপ্লেক্সে ৭৩ জন মৎস্যচাষীর মাঝে ৬৬৭ কেজি পোনা বিতরণ করা হয়।

এ সময় রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন আজাদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সিরাজাম মুনীর, সমাজসেবা অফিসার মো. মুনির হুসাইনসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন আজাদী জানান, সাম্প্রতিক সময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনপূর্বক যাচাই-বাছাই করে তালিকা করা হয়। তালিকা অনুযায়ী ৭৩ জন চাষীর মাঝে ৬৬৭ কেজি রুই জাতীয় পোনা বিতরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী