শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

এবার দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | ০৮ অক্টোবর ২০২৪

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের পূজা খুব ভালোভাবে হবে। কোনো ধরনের অসুবিধা হবে না।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের দুর্গাপূজা খুব ভালোভাবে হবে। কোনো ধরনের অসুবিধা হবে না। এ জন্য আপনাদেরও সহযোগিতা চাই। প্রতিবার তো পুলিশ ও আনসার সদস্য থাকে, এবারে বাড়তি দল র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন হয়েছে।

বাজার সিন্ডিকেটের বিষয়ে উপদেষ্টা বলেন, বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আমার মনে হয় খুব শিগগিরই বাজার একটি সহনীয় পর্যায়ে চলে আসবে। যদি কোনো সিন্ডিকেট থাকে বাণিজ্য মন্ত্রণালয় সেটি ভেঙে দেবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের বিষয়ে তিনি বলেন, এটি দেখার দায়িত্ব আপনাদের। আমার এলাকায় কোনো সমস্যা হয়নি। আপনাদের গাজীপুরে কোথায় সমস্যা হয়েছে সেটি লেখেন। তাহলেই সবাই পরিস্থিতি বুঝবে। মব কালচার আগেও ছিল, এখন সেটি রোধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।

সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বন্যাকবলিত কৃষকদের মাঝে বীজ, চারা এবং নগদ অর্থ পাঠানো হয়েছে বলে জানান উপদেষ্টা।

বারি উদ্ভাবিত কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি, উদ্ভিদ ও কৃষিপণ্য প্রদর্শনী ঘুরে দেখে কৃষি উপদেষ্টা প্রশংসা করেন এবং বিজ্ঞানীদের উৎসাহ দেন। পরে কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন কৃষি উপদেষ্টা।

এ সময় তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল ৭ কোটি। এখন জনসংখ্যা বেড়েছে কিন্তু আবাদযোগ্য ভূমি কিন্তু বাড়েনি। মনে রাখতে হবে দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান কৃষিখাতের।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়া, বারি ডিজি ড. আব্দুল্লাহ ইউসুফ আকন্দ, জেলা প্রাশাসক নাফিসা আরিফীন, পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী