শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

নান্দাইলে এমপি হতে মামা-ভাগনের লড়াই

নিজস্ব প্রতিবেদক | ০৫ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মামা-ভাগনে। মামা জাকের পার্টি থেকে মনোনীত প্রার্থী ও উপজেলা জাকের পার্টির সহসভাপতি শফিকুল আলম। ভাগনে জাতীয় পার্টি থেকে মনোনীত হাসমত মাহমুদ তারিক। তিনি ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য।

রোববার ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও নান্দাইল সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মামা-ভাগনে দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। মামা শফিকুল আলম জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক ও ভাগনে হাসমত মাহমুদ তারিক জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে ভোটযুদ্ধে লড়বেন।

হাসমত মাহমুদ তারিক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল হাকিম ভূঁইয়ার দ্বিতীয় ছেলে। 

জানতে চাইলে হাসমত মাহমুদ তারিক বলেন, ‘কে মামা, কে আত্মীয় তা দেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। রাজনীতির মাঠে সব ভিন্ন। দলীয় নেতা-কর্মীসহ নান্দাইলবাসীকে নিয়ে ভোটযুদ্ধে লড়ে যাব।’ 

বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম বলেন, ‘আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি, জনগণের কাছে ভোট প্রার্থনা করছি। জনগণ যাকে ভালো মনে করে তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে।’ 

উল্লেখ্য, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মামা-ভাগনে ছাড়াও আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাসদ ও তৃণমূল বিএনপির মোট ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। 

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী