শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

যুবলীগ কর্মীর রগ কেটে দিলো প্রতিপক্ষ

স্টেট ট্রিবিউন ডেস্ক | ০৬ ডিসেম্বর ২০২৩

বাগেরহাটের মোরেলগঞ্জে তৌহিদুল ইসলাম (৪২) নামে এক যুবলীগ কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া পিটিয়ে তার হাত ও পা ভেঙে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১২ টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের বৌ বাজার এলাকায় এ মারপিটের ঘটনা ঘটে। রাত ৩ টার দিকে স্বজনেরা তৌহিদুলকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, কামলা গ্রামের আমির হোসেন হাওলাদারের ছেলে তৌহিদুল ইসলাম ঢাকায় বিদ্যুৎ বিভাগের ঠিকাদারি কাজ করে। সে যুবলীগের ত্যাগী কর্মী। রাতে পরিকল্পিতভাবে তার ওপর হামলা করা হয়েছে।

তৌহিদুল ইসলামের স্ত্রী সালমা বেগম বলেন, ‘ঘটনার সময় ৫ মাস বয়সী শিশু সন্তানের জন্য ওষুধ কেনার জন্য বাজারে গিয়েছিলেন। এ সময় দুর্বৃত্তরা তৌহিদুলের ওপর হামলা করে। তার অবস্থা আশঙ্কাজনক।’

এ ঘটনার জের ধরে বুধবার বেলা ৯টার দিকে কামাল বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে দু’দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে।

এ বিষয়ে থানার ওসি মো সাইদুর রহমান বলেন, ‘মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি শান্ত আছে।’

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী