শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | ০২ মে ২০২৬

চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ দেওয়ানপুরে জাঁকজমকপূর্ণ আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ভ্রাম্যমান গীতা প্রচার সংঘের ৪৬তম বার্ষিক গীতা জয়ন্তী উৎসব।

শুক্রবার (১ মে) উদয়ন গীতা বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। এতে স্থানীয় ভক্তবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সংগঠনের সভাপতি শ্রী মিল্টন কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাধ্যক্ষ শ্রী তরুণ আচার্য্য। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দেওয়ানপুর উদয়ন সংঘের সভাপতি শ্রী রুপন কান্তি পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক শ্রী প্রশান্ত কুমার রায়।

অনুষ্ঠানের শুরুতেই প্রায় একশত শিক্ষার্থীর সম্মিলিত শ্রীমদ্ভগবদগীতা পাঠে আধ্যাত্মিক আবহের সৃষ্টি হয়। সমবেত কণ্ঠে গীতাপাঠ উপস্থিত দর্শনার্থীদের মাঝে ভক্তি ও শ্রদ্ধার গভীর অনুভূতি জাগিয়ে তোলে।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে “যেমন খুশি তেমন সাজ” আয়োজন ও বর্ণাঢ্য নগরকীর্তন অনুষ্ঠিত হয়। শঙ্খধ্বনি, কীর্তন এবং ভক্তদের অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

উৎসবে বিশ্বশান্তি কামনায় শ্রীমদ্ভগবদগীতায় তুলসী দান, উদ্বোধনী সঙ্গীত ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পাশাপাশি প্রসাদ বিতরণ, অভিভাবক ও শিক্ষকদের সম্মাননা এবং প্রশিক্ষণে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া সংগঠনের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করা হয়। সেরা গোলদাতা ও সেরা গোলরক্ষককেও বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়।

সমাপনী বক্তব্যে শ্রী মিল্টন কান্তি দাশ বলেন, “গীতার শিক্ষা শুধু ধর্মীয় অনুশাসন নয়, এটি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনের দিকনির্দেশনা।” তিনি সন্তানদের ধর্মীয় শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

উৎসবটি ছিল আনন্দঘন, শৃঙ্খলাবদ্ধ এবং আধ্যাত্মিকতায় ভরপুর—যা উপস্থিত সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী