শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

চন্দনাইশে ফুটপাত দখল: অবৈধ দোকান উচ্ছেদে পুলিশের আল্টিমেটাম

চন্দনাইশ প্রতিনিধি | ১৭ মার্চ ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার খানহাট বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে সতর্কবার্তা দিয়েছে থানা পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে পরিচালিত অভিযানে পুলিশের একটি দল এসব অবৈধ স্থাপনা অপসারণে প্রাথমিক পদক্ষেপ নেয়।

অভিযান চলাকালে মহাসড়কের পাশে গড়ে ওঠা ফল বিক্রেতা ও মৌসুমি ব্যবসায়ীদের এক দিনের সময়সীমা বেঁধে দেয় পুলিশ। কর্তব্যরত কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে ফুটপাত খালি না করলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

পুলিশের মতে, ফুটপাত দখল করে দোকান স্থাপনের কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী যাত্রীরা দীর্ঘ সময় ভোগান্তিতে পড়ছেন।

এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা খানহাট বাজারের ইজারাদার সংশ্লিষ্টদের নির্দেশ দেন, দ্রুত অবৈধ দোকান সরিয়ে নিতে এবং ভবিষ্যতে যেন পুনরায় ফুটপাত দখল না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে।

তবে দোকান মালিকদের দাবি, তারা ইজারাদারের কাছে অর্থ প্রদান করেই এখানে ব্যবসা করছেন। এসব দোকানের আয়ে তাদের পরিবার-পরিজনের জীবিকা নির্বাহ হয় এবং সন্তানদের পড়াশোনার খরচ চলে। বিশেষ করে আসন্ন ঈদকে সামনে রেখে মৌসুমি ব্যবসায়ীরা কম দামে পণ্য বিক্রির মাধ্যমে সামান্য আয়ের চেষ্টা করছেন।

অন্যদিকে স্থানীয় পথচারীরা অভিযোগ করেন, ফুটপাত দখলের কারণে চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সাপ্তাহিক হাটের দিনগুলোতে পরিস্থিতি আরও অবনতির দিকে যায়। অতিরিক্ত ভিড়ের কারণে অনেক পথচারী বাধ্য হয়ে মহাসড়কে নেমে চলাচল করেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

স্থানীয়দের মতে, অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হলে একদিকে যেমন পথচারীদের চলাচল স্বাভাবিক হবে, তেমনি ব্যবসায়ীরাও জীবিকা নির্বাহের সুযোগ পাবেন।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী