মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত

হাটহাজারি প্রতিনিধি | ১৬ মার্চ ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৭০ বছর বলে জানিয়েছে পুলিশ।সোমবার (১৬ মার্চ) বিকেল আনুমানিক পাঁচটার দিকে চট্টগ্রাম–নাজিরহাট রেলপথের হাটহাজারী উপজেলার ১১ মাইল এলাকায় পিকিং পাওয়ার প্ল্যান্টের পশ্চিমে বড়ুয়াপাড়া শ্মশানখোলার পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।


হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফকরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে নাজিরহাটগামী একটি ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান। ঘটনাস্থলে তাঁর মরদেহ রেললাইনের পাশে পড়ে ছিল।


পুলিশ জানায়, মরদেহের পাশে একটি টুপি, হাজ্জি রুমাল, মাফলার ও একটি বিড়ির প্যাকেট পাওয়া গেছে। নিহত ব্যক্তির মুখে দাড়ি রয়েছে এবং তাঁর একটি চোখ নষ্ট ছিল।


রেলপথে দুর্ঘটনার বিষয়টি রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় হাটহাজারী থানা থেকে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ