শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি কাজীর দেউরীর ‘শপিং ব্যাগ’কে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | ০৫ মার্চ ২০২৬

চট্টগ্রাম নগরের কাজীর দেউরী এলাকায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি এবং খাবারে কেওড়াজলসহ বিভিন্ন রাসায়নিক ব্যবহারের অভিযোগে ‘শপিং ব্যাগ’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের কাজীর দেউরী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযান সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি করা হচ্ছিল। একই সঙ্গে ইফতারের খাবারে কেওড়াজলসহ বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ব্যাটারী গলি এলাকায় অভিযান চালিয়ে ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় ‘ডক্টরস ফার্মেসি’কে ৫ হাজার টাকা এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ‘নুর হোসেন স্টোর’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী