মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ

চন্দনাইশে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ “অন্যায়ের বিরুদ্ধে ঐক্য আমাদের শক্তি” স্লোগানে যাত্রা ছৈয়দাবাদ ঐক্য পরিষদের

চন্দনাইশ প্রতিবেদক | ১২ জুলাই ২০২৫

“অন্যায়ের বিরুদ্ধে ঐক্য আমাদের শক্তি”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ছৈয়দাবাদ এলাকায় যাত্রা শুরু করেছে নতুন সামাজিক সংগঠন ছৈয়দাবাদ ঐক্য পরিষদ।


শুক্রবার (১১ জুলাই) স্থানীয় এক সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে অংশ নেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ইমাম, শিক্ষক, ছাত্র-যুবকসহ নানা শ্রেণিপেশার মানুষ।


সংগঠনের উদ্যোক্তারা জানিয়েছেন, এলাকায় মাদক, চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই সংগঠনের আত্মপ্রকাশ। বক্তারা বলেন, “আমরা চাই প্রতিটি ঘরে সচেতনতার আলো পৌঁছাক। মাদকের বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে পরিবার থেকেই। অপরাধীরা যেন এলাকায় মাথাচাড়া দিতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য।”


স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের ভাষায়, “এটি সময়োপযোগী পদক্ষেপ। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এমন সামাজিক উদ্যোগ বড় ভূমিকা রাখবে।”


আয়োজকরা আশা প্রকাশ করেন, ছৈয়দাবাদ ঐক্য পরিষদের উদ্যোগ একটি মডেল হিসেবে দেশের অন্যান্য এলাকাতেও অনুকরণীয় হয়ে উঠবে।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ