শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | ২৪ মে ২০২৫

চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আজ সন্ধ্যায় দুই প্রধান রাজনৈতিক দল—বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে পৃথক বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'বিএনপি রাত ৭টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে। সেখানে চলমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হবে।'

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তারা সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় পেয়েছেন।

এর আগে, মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে আজ সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামীকে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

উল্লেখ্য, গত কয়েকদিনের উদ্ভূত রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের ইচ্ছা উপদেষ্টা পরিষদের কাছে প্রকাশ করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। 

এ পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানানো হয়েছে। দলটির আমীর ডা. শফিকুর রহমান মনে করেন, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান সম্ভব।

আর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না। বরং ড. ইউনূসের নেতৃত্বেই তারা একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের পথ খুঁজে বের করতে আগ্রহী।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী