মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ

শিল্পে গ্যাস সংকট কাটাতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ কমাবে সরকার

নিজস্ব প্রতিবেদক | ০৭ মে ২০২৫

শিল্পে গ্যাস সংকট কাটাতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ কমাবে সরকার। পাশাপাশি চলতি মে থেকে আগস্ট পর্যন্ত পরিকল্পনার বাইরে বাড়তি চার কার্গো এলএনজি আমদানি করে শিল্প খাতে সরবরাহ করা হবে। এই দুই খাত থেকে বর্তমানের তুলনায় দৈনিক ২৫০ এমএমসিএফডি গ্যাস শিল্প খাতে বাড়তি সরবরাহ করা হবে।

বুধবার (৭ মে) বিকেলে সচিবালয়ে জ্বালানি বিভাগে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর শিল্পখাতের গ্যাস সংকট মোকাবিলায় এই কৌশল তুলে ধরেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি বলেন, 'রমজান এবং সেচের বাড়তি চাহিদা মেটাতে বিদ্যুৎ খাতে প্রতিদিন ১ হাজার ২০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হচ্ছিল। সেখানে এখন ১৫০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ কমিয়ে শিল্পে দেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'আর মে থেকে আগস্ট পর্যন্ত সময়ে সরকার এলএনজি আমদানির যে পরিকল্পনা করেছে, তার সাথে বাড়তি চার কার্গো এলএনজি আমদানি করে প্রতিদিন আরও ১০০ এমএমসিএফডি গ্যাস শিল্পে দেওয়া হবে। ফলে এখন থেকে শিল্পে যে গ্যাস সরবরাহ করা হয়, তার তুলনায় ২৫০ এমএমসিএফডি গ্যাস বাড়তি সরবরাহ করা হবে।'

আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে না উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন, শিল্পের এই বাড়তি গ্যাস সরবরাহ করতে গিয়ে সরকারের ১১ হাজার কোটি টাকার বাড়তি ব্যয় হবে।

শিল্প উদ্যোক্তারা জানিয়েছেন, এই ২৫০ এমএমসিএফডি গ্যাস বাড়তি সরবরাহ করা হলে তাদের যে চাহিদা আছে সেটি মিটবে। 

অনুষ্ঠানে দেশের ব্যবসায়ী–শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের পরিচালক এ কে আজাদ বলেন, শিল্পোদোক্তারা সরকারের কাছে সমস্যা তুলে ধরেছে। সরকার সেটি মেটানোর উদ্যোগ নিয়েছে। সরকার যেভাবে পরিকল্পনা করেছে, সেই অনুযায়ী গ্যাস সরবরাহ করা হলে, আমরা সন্তুষ্ট ও আমাদের প্রয়োজন মিটবে।

বৈঠকে মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামাল, প্রাণ গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মো. হাতেম, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এছাড়া জ্বালানি সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলা চেয়ারম্যান রেজানুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ