শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে জনগণ হতাশ হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | ২৬ জানুয়ারী ২০২৫

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন রাজনৈতিক দল গঠন স্বাগত জানায় বিএনপি, তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গঠন হলে হতাশ হবে জনগণ। 

শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশ এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, অন্য রাজনৈতিক দলের প্রতি কটু মন্তব্য, প্রতিহিংসামূলক বক্তব্য ও ঝগড়াসুলভ মন্তব্য জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত। এসব তর্ক-বিতর্কে সময়ের অপচয় হয়। অতীত থেকে বেরিয়ে এসে স্বচ্ছ পথে তরুণরা এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, নির্বাচন হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম হাতিয়ার। নির্বাচন নিয়ে বিতর্ক করা মানে হলো- ফ্যাস্টিটদের অবস্থান শক্ত করে দেওয়া।

বিএনপির নেতাকের্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আপনাদের কার্যক্রম নিয়ে কেউ যাতে বির্তক সৃস্টি করতে না পারে, সেজন্য সর্তক থাকতে হবে।

অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বেগম খালেদা জিয়া প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন এটি আপনাদের বক্তব্যে উঠে এসেছে। এছাড়া বিএনপি সরকার পরিচালনার সময় নেওয়া বিভিন্ন পরিকল্পনাগুলো নিয়ে ও সমসাময়িক রাজনীতির বিষয়ে কথা বলেছেন আপনারা। তাই আর পুনরায় একই বিষয় কথা বলতে চাই না।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী