শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি এনসিপি

গোলাপগঞ্জে এনসিপির গাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক | ৩০ জুলাই ২০২৬

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল ৩টার দিকে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে বহনকারী গাড়িতে ঘটেছে হামলার ঘটনা। 

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী এসব নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোলাপগঞ্জ উপজেলা অডিটরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ছিল এনসিপির মতবিনিময় সভা। অনুষ্ঠান শেষে কানাইঘাটের উদ্দেশে রওনা হন দলটির নেতারা। গাড়িবহর উপজেলা পরিষদ এলাকা পার হতে গেলে সারজিস আলমের গাড়িতে হামলা হয়।

এতে কেউ হতাহত হওয়ার খবর মেলেনি। হামলার পরপরই উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ, এপিবিএন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

গোলাপগঞ্জের এই হামলার ঘটনা ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন এনসিপি নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। তার অভিযোগ, ‘বিএনপির সন্ত্রাসীরা’ এতে জড়িত। গাড়িতে আমি, সারজিস এবং অন্যান্য কয়েকজন ছিলাম।’

মিতু বলছেন, ‘এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। আমাদের গাড়ির ডান পাশের,  পেছনের গ্লাসগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলছে। পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়েছিল। তারেক রহমানের কাছে জবাব চাওয়া যাবে না, তাতে আবার নাকি বেয়াদবি হবে।’

এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে গাড়িবহরে হয় হামলা। ওই ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেন দলটির নেতারা। পরদিন হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও বাহুবল এলাকায় দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর একাধিকবার পুলিশের বাধায় পড়ে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী