শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি

সমমনাদের সঙ্গে কথা বলে কর্মসূচি দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক | ১৩ জানুয়ারী ২০২৫

সমমনাদের সঙ্গে মতবিনিময় শেষে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি। রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় লেবার পার্টির সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমরা যারা একসঙ্গে (যুগপৎ আন্দোলন) ছিলাম, তাদের সবার সঙ্গে মতবিনিময় করছি। মতবিনিময় শেষে আমরা আমাদের সিদ্ধান্ত জানাব।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুও এই বৈঠকে অংশ নেন। লেবার পার্টির পক্ষে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

এ সময় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান অবশ্য বলেছেন, ‘আমরা চাচ্ছি দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসুক। আমরা সে জন্য লড়াই করছি। এই লড়াই আরও তীব্র হবে, নির্বাচনের দাবিতে আমরা যার যার জায়গা থেকে আমরা নতুন কর্মসূচি গ্রহণ করব।’

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী