শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি

২৬ মার্চে বিএনপির কর্মসূচি ঘোষণা করলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক | ২২ মার্চ ২০২৬

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তীব্র সমালোচনা হলেও এখনও কেউ রাষ্ট্রীয় হয়রানির শিকার হয়নি। ফ্যাসিবাদের লক্ষণ দূর করাই বিএনপির লক্ষ্য।

রোববার (২২ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির কর্মসূচি নিয়ে কথা বলেতে গিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ২৬ মার্চ ভোর ৫টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ও দলের নেতাকর্মীরা। ২৫ মার্চ রাজধানীতে আলোচনা করবে বিএনপি।

তিনি বলেন, আমাদের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দেয়া হয়েছে। কখনও বাকশালের নামে কখনও মুক্তিযুদ্ধের চেতনার নামে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেয়া হয়েছে।

কথা বললে কেউ গুম হবে না এমন নিশ্চয়তা এখন দেয়া যায়। পার্লামেন্টের ভেতরে বাইরে এখন সবাই নির্বিঘ্নে কথা বলছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের সেই সুস্থ চর্চা দেশে হচ্ছে।

কিন্তু তারেক রহমানের সরকারের বিরুদ্ধেও এখন বিরোধীরা নানা বিষোদগার করছে। ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস বিএনপির নেই।

রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। রাতারাতি সব সম্ভব হয় না। এজন্য একটু সময় লাগবে। কিন্তু অবান্তর কথা, মিথ্যাচার করে বিভ্রান্ত করার কোনো অর্থ নেই।

ন্যায় সঙ্গত সমালোচনার অধিকার সবার আছে কিন্তু কুৎসা রটনা করা ফ্যাসিবাদিদের কাজ। যারা আজ এটা করছেন তাদের ওপরই ফ্যাসিবাদের তকমা জুড়ে যাবে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী