শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি

‘এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের’: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি

নিজস্ব প্রতিবেদক | ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলের 'নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের ও বাংলাদেশের বিজয়' হিসেবে অভিহিত করেছে বিএনপি। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, 'বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপির সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণের আবেগ আকাঙ্ক্ষা এবং অনুভূতি। বিএনপি গণ মানুষের দল, তৃণমূলের ক্ষমতার দল।'

নির্বাচনে দলের সাফল্যের বিষয়ে তিনি বলেন, ''বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোদ্ধ নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের এই বিজয় বাংলাদেশের।'

ভবিষ্যৎ সরকার ও নেতৃত্ব প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, 'আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা জনাব তারেক রহমান পেয়েছেন। ইনশআল্লাহ ভবিষ্যৎ একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এ বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন।'

আন্দোলনের ত্যাগ ও প্রেক্ষাপট স্মরণ করে তিনি বলেন, 'যে সরকারটি হবে সেটি দীর্ঘ গণতান্ত্রিক পথযাত্রার পর অনেক গুম, খুন, হামলা-মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। এছাড়া অনেক শহীদের ত্যাগ ও সংগ্রাম রয়েছে এর পেছনে। আমাদের নেতা ইনশাআল্লাহ শহীদদের মায়েদের যে প্রত্যাশা সেটি পূরণ করবেন।'

দেশের মানুষের ভাগ্যোন্নয়নের অঙ্গীকার করে তিনি আরও বলেন, 'আগামীর বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন করা হবে এবং সমস্যার সমাধানও করবে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র অটুট রাখা হবে। এটি আমাদের নেতা সুনিশ্চিত করবেন বলে আমরা বিশ্বাস করি।'

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী ২৯৯টি আসনের মধ্যে বিএনপি ২১২টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।

এছাড়া বিএনপি নেতৃত্বাধীন নির্বাচনি জোটে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিজেপি), গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদ একটি করে আসনে জয় পেয়েছে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস একটি আসনে বিজয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন মোট ৭টি আসনে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী