শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি

‘আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | ২৫ ডিসেম্বর ২০২৫

মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়রের 'আই হ্যাভ এ ড্রিম' ভাষণের প্রসঙ্গ টেনে দেশকে নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তিনি জোর দিলেন সুনির্দিষ্ট পরিকল্পনার ওপর। দেশে ফিরেই দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন 'আই হ্যাভ এ প্ল্যান' (আমার একটি পরিকল্পনা আছে)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে এক বিশাল গণসংবর্ধনায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্যের শুরুতেই তিনি তিনবার উচ্চারণ করেন, 'আমরা দেশে শান্তি চাই।'

বক্তৃতার একপর্যায়ে উপস্থিত জনতার উদ্দেশে তারেক রহমান বলেন, 'প্রিয় ভাই-বোনেরা, আপনারা মার্টিন লুথার কিংয়ের নাম শুনেছেন। তার একটি বিখ্যাত উক্তি আছে 'আই হ্যাভ এ ড্রিম' (আমার একটি স্বপ্ন আছে)। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আমি বলতে চাই 'আই হ্যাভ এ প্ল্যান, ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি' (আমার একটি পরিকল্পনা আছে, আমার দেশের মানুষের জন্য, আমার দেশের জন্য)।'

তিনি বলেন, এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য।

ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে জনগণের ম্যান্ডেট ও সহযোগিতা চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'যদি সেই প্ল্যান বা কার্যক্রমকে বাস্তবায়ন করতে হয়, তবে এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা 'আই হ্যাভ এ প্ল্যান' বাস্তবায়ন করতে সক্ষম হবো।'

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী