মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক | ১৬ মে ২০২৫
নজরুল ইসলাম খান। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেছেন, একটি দেশে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অস্থিরতা থাকে। রাজনৈতিক সরকারের সেটি মোকাবিলা ও সমাধানের জন্য কোনো বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার বিষয়টি বোঝে।

শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত 'শোষণমুক্ত সমাজ গঠনে মাওলানা মতিনের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, 'পরিপূর্ণ সংস্কারের পক্ষে বিএনপি। তবে সংস্কার একবারে শেষ করার বিষয় নয়। একটি প্রক্রিয়ার মাধ্যমে অংশীজনদের মতামতের ভিত্তিতে এটি হবে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে প্রস্তাব দিয়েছে। ঐকমত্যে যদি আগামী জুন বা জুলাইয়ের মধ্যে পৌঁছানো সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধা কোথায়?'

তিনি বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে বলেছে, তারা জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। ফলে ডিসেম্বরের মধ্যে ভোট গ্রহণে কোনো বাধা নেই।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, কারও দল গোছানোর জন্য সময় দরকার হতে পারে। কারও বন্ধু জোগাড় করার প্রয়োজন হতে পারে। কিন্তু সে কারণে জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার বিলম্বিত হবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর ধরে মানুষ তাদের মৌলিক অধিকার প্রয়োগ করতে পারেনি। অনেক তরুণ আছেন, যাদের বয়স কম, কিন্তু ভোটার হয়েছেন অনেক দিন আগে—তবুও আজ পর্যন্ত তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তারা সেই অধিকার প্রয়োগ করতে চান। রাষ্ট্র পরিচালনায় নিজেদের মতামত জানাতে চান। এটি তাদের সর্বোচ্চ রাজনৈতিক অধিকার। এই অধিকার অর্জনের জন্যই হাজার হাজার মানুষ কারারুদ্ধ হয়েছেন, প্রাণ দিয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন।

কাউকে সুযোগ দিতেই নির্বাচন পেছানো হচ্ছে কি না, এমন প্রশ্নও তোলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদের দ্বারা নির্যাতিত হয়েছে বাংলাদেশের সব অঞ্চলের মানুষ। অনেক আগে থেকেই রাজনৈতিক দলগুলো এক দফা দাবি জানিয়ে আসছিল। এ সময় গণঅভ্যুত্থান বিএনপির এই দীর্ঘ লড়াইয়ের ফলাফল বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ