শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি এনসিপি

আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধের ঘোষণা হাসনাতের

নিজস্ব প্রতিবেদক | ০৯ মে ২০২৫

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে শাহবাগ মোড় অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। আজ শুক্রবার বিকাল পৌনে ৫টায় তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। 

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে ফোয়ারার সামনে একই দাবিতে গণজমায়েত শুরু হয়। এতে হেফাজতে ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ইনকিলাব মঞ্চ, জুলাই মঞ্চ, জুলাই ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন। 

এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা সবাইকে একত্র করতে এই জমায়েতের ব্যবস্থা করেছি। এখান থেকে গিয়ে আমরা এখন আমরা শাহবাগ অবরোধ করব।

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে। ২০০৬ সালে লগি-বৈঠা দিয়ে তারা হত্যা-খুন করেছে। ভারতীয়দের সহায়তায় আমাদের দেশপ্রেমিক বিডিআরদের পিলখানায় হত্যা করা হয়েছে। শাপলায় গণহত্যা চালিয়েছে। আওয়ামী লীগের ফিরিস্তি অনেক দেওয়া হয়েছে, আর নয়। আওয়ামী লীগ নামের ভাইরাস নিয়ে এ বাংলাদেশে থাকতে চাই না।

এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চলবে বলেও ঘোষণা দেন এনসিপির এই নেতা।

এদিকে বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীদের ঢাকা ও এর আশপাশের এলাকাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগ অবরোধ কর্মসূচিতে যোগ দিতে দেখা গেছে। ফলে শাহবাগে বেড়েই চলেছে আন্দোলনকারীদের সংখ্যা। 

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী