শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য

ইসরাইল-হামাস যুদ্ধে প্রথম যুদ্ধবিরতি

স্টেট ট্রিবিউন ডেস্ক | ২৪ নভেম্বর ২০২৩

কাতারের মধ্যস্থতায় হওয়া ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। টানা সাত সপ্তাহ ধরে  ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের পর প্রথম বিরতিতে স্বস্তি মিলেছে ফিলিস্তিনিদের।

শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭ টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। চার দিনের এই বিরতির মধ্যে ইসরায়েলি কারাগারে আটক ১৫০ জন ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে ৫০ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস।

আজ স্থানীয় সময় বিকেলে প্রথম ধাপে ৩৯ জন ফিলিস্তিনি ও ১৩ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।   

এদিকে যুদ্ধবিরতি শুরু হওয়ার আগের কয়েক ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে ব্যাপক বোমা হামলা চালায় দখলদার ইসরায়েল। 

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১৩-এর সাংবাদিক আলমগ বোকার অনলাইনে একটি ভিডিও পোস্ট করেছেন। যুদ্ধবিরতি শুরুর আগে তাদের হামলায়  উত্তর গাজা উপত্যকায় বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে যাওয়ায় ভিডিওটিতে  দূর থেকে ইসরায়েলি সেনাদের উল্লাস  করতে দেখা যায়। 

দক্ষিণ গাজার খান ইউনিস থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজউম জানান, বিরতিটি ফিলিস্তিনিদের জন্য দারুণ স্বস্তির বিষয়। তারা গত কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলি বোমাবর্ষণ থেকে নিরাপদ থাকতে পেরে আনন্দিত। 

তিনি বলেন, 'যুদ্ধ শুরুর পর থেকে প্রথমবারের মতো আমরা ইসরায়েলি ড্রোনের শব্দ শুনতে পাইনি। মানুষ আশা করে এই স্বল্পমেয়াদী বিরতি দীর্ঘ যুদ্ধবিরতির পথ তৈরি করবে।'

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী