শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক এশিয়া

মধ্যপ্রাচ্যে সব মার্কিন অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি ইরানের

মেহর নিউজ | ১৬ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন তা বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্যে অবশিষ্ট সব মার্কিন অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেছেন, ‘অপরাধী আমেরিকা’ অঞ্চলজুড়ে তার ‘আইনবহির্ভূত কর্মকাণ্ড ও অস্থিতিশীলতা সৃষ্টির’ নীতি অব্যাহত রেখেছে।

তিনি জোর দিয়ে উল্লেখ করেন, কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালিতে হস্তক্ষেপ করতে দেবে না ইরান।

তিনি বললেন, ‘এটি ইরানের অলঙ্ঘনীয় রেড লাইন।’

জোলফাঘারির ভাষায়, ‘ফাঁপা ও ভিত্তিহীন মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি ইরানের অবকাঠামোতে হামলার যে হুমকি দিয়েছেন, তা বাস্তবায়ন করা হলে ইরানের সংযমের কারণে যা এখনো টিকে আছে, অর্থাৎ এই অঞ্চলের সব অবকাঠামো, ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর ইস্পাত কঠিন আঘাতে গুঁড়িয়ে যাবে। এমনভাবে ধ্বংস হবে যে, সেগুলোর অস্তিত্ব ছিল বলেও মনে হবে না।’

তিনি আরও সতর্ক করেন, ‘নির্বোধ শত্রুর জানা উচিত, আমাদের জন্য মহাকাব্যিক মুহূর্ত কখনো পিছু হটার মুহূর্ত নয়। ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যে জবাব আসবে, তা সমপর্যায়ের আঘাত হবে না; হবে আরও শক্তিশালী আঘাত। সেই আঘাত হবে আগের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর, আরও বিস্তৃত এবং আরও ধ্বংসাত্মক।’

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী