শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য

কঠিন এই সময়ে রাশিয়া ইরানের পাশে থাকবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | ২২ মার্চ ২০২৬

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নেতাদের নওরোজের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, মস্কো সবসময় তেহরানের ‘বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার’ হিসেবে পাশে থাকবে।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানায়, আজ শনিবার (২১ মার্চ) পুতিন এ শুভেচ্ছা জানান।

ক্রেমলিন জানায়, পুতিন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি ইরানি জনগণের জন্য শুভকামনা জানিয়ে বলেন, ‘কঠিন এই সময়ে রাশিয়া তাদের পাশে থাকবে।’

তবে বাস্তবে মস্কোর সমর্থনের মাত্রা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু ইরানি সূত্রের দাবি, বর্তমান সংকট ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর সবচেয়ে বড় বলে বিবেচিত। তবে এমন সময় রাশিয়ার কাছ থেকে প্রত্যাশিত সহায়তা পাওয়া যায়নি।

রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়েছে এবং বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে। একইসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডকে পুতিন ‘নির্দয়’ ও ‘নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য একটি গোপন সমঝোতার খবরও সামনে আসে— যেখানে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ইউক্রেনকে তথ্য দেওয়া বন্ধ করতে বলেছিল বলে দাবি করা হয়। তবে ক্রেমলিন এই প্রতিবেদনকে ‘ভুয়া’ বলে প্রত্যাখ্যান করেছে।

বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইরান সম্পর্ক ঘনিষ্ঠ হলেও তাদের কৌশলগত অংশীদারিত্বে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই। পাশাপাশি, রাশিয়া প্রকাশ্যে জানিয়েছে—ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে, কারণ এতে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী