মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক এশিয়া

ভূমি দুর্নীতি মামলায় ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | ১৭ জানুয়ারী ২০২৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ভূমি দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাওয়ালপিন্ডির যে কারাগারে ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে বন্দি আছেন, সেখানেই আজ শুক্রবার (১৭ জানুয়ারি) এ রায় ঘোষণা করা হয়।

ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও এ মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আগে তিনি জামিনে থাকলেও, রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আইনমন্ত্রী আজম নাজির তারার জানান, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে। তিনি প্রেসিডেন্টের কাছে দয়া প্রার্থনা করার সুযোগও পাবেন। ইমরানের উপদেষ্টা ওমর আইয়ুব বলেন, পিটিআই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে লড়াই করবে।

মামলাটি আল-কাদির ট্রাস্ট নামে একটি দাতব্য সংস্থাকে ঘিরে, যা ২০১৮ সালে ইমরান খান ও তার স্ত্রী প্রতিষ্ঠা করেন। তখন ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন।

কর্তৃপক্ষের অভিযোগ, এই ট্রাস্টের আড়াল ইমরান খান ও তার স্ত্রী দেশের প্রভাবশালী রিয়েল-এস্টেট ব্যবসায়ী মালিক রিয়াজ হুসেইনের কাছ থেকে ঘুষ হিসেবে জমি নিয়েছেন। মালিক রিয়াজ পাকিস্তানের অন্যতম ধনী ও ক্ষমতাবান ব্যক্তি। তবে ইমরান ও বুশরা উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছেন।

পিটিআই জানিয়েছে, এই জমি ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং শিক্ষা ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান স্থাপনের জন্য নেওয়া হয়েছিল। তারা বলছে, মামলাটি ভিত্তিহীন এবং কোনো প্রমাণ ছাড়াই দেওয়া হয়েছে।

পিটিআইয়ের ফরেন মিডিয়া শাখা এক বিবৃতিতে জানায়, "আমরা রায়ের বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি, তবে এটি উল্লেখ করা জরুরি যে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে কোনো মজবুত ভিত্তি নেই এবং এটি টিকবে না।" 

২০২৪ সালের সাধারণ নির্বাচনে পিটিআই ভালো ফল করলেও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ইমরান খান বর্তমানে অনেকগুলো মামলার মুখোমুখি, যার মধ্যে বেশিরভাগ থেকেই তিনি মুক্তি পেয়েছেন। তবে এই মামলায় এবং একটি সহিংসতার ঘটনায় তার সাজা বহাল রয়েছে।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ