শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক এশিয়া

হিযবুত তাহরীরকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক | ১১ অক্টোবর ২০২৪

ভারতের কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদ প্রচারের জন্য বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে হিযবুত তাহরীর ও এর অঙ্গসংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক গেজেট প্রকাশের মাধ্যমে এ ঘোষণা দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেজেটে ঘোষণা করেছে, হিযবুত তাহরীর হলো এমন একটি সংগঠন, যার লক্ষ্য জিহাদ এবং সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ভারতসহ বিশ্বব্যাপী ইসলামি রাষ্ট্র এবং খিলাফত প্রতিষ্ঠা করা। যা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

গেজেট বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, হিযবুত তাহরীর উগ্রবাদী যুবকদের আইএসআইএসের মতো সন্ত্রাসী সংগঠনে যোগ দিতে ও তহবিল সংগ্রহে অনুপ্রাণিত করে। 

আইএসআইএসও ভারতের আইনে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন-১৯৬৭ এর প্রথম তফসিলের অধীনে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিযবুত তাহরীর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও নিরাপদ অ্যাপ ব্যবহার করে যুবকদের সন্ত্রাসবাদে উৎসাহিত ও সন্ত্রাসবাদ প্রচার করে। কেন্দ্রীয় সরকার বিশ্বাস করে, হিযবুত তাহরীর সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত এবং ভারতে সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। তাই বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭–এর প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, হিযবুত তাহরীরের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ সন্ত্রাসের প্রতি মোদি সরকারের জিরো টলারেন্স নীতির অংশ।

তিনি লিখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ হিযবুত তাহরীরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এই দলটি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা যুবকদের সন্ত্রাসবাদী সংগঠনে যোগদানের জন্য মৌলবাদী করে তোলে এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য তহবিল সংগ্রহ করে। এসব কর্মকাণ্ড ভারতের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকিস্বরূপ। মোদি সরকার লৌহমুষ্টি দিয়ে সন্ত্রাসবাদকে মোকাবিলা ও ভারতকে সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী