শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক এশিয়া

নেপালে ১৭ বছরে ১৩ সরকার

স্টেট ট্রিবিউন | ০৯ সেপ্টেম্বর ২০২৫

সহিংস বিক্ষোভের মুখে আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।

আল জাজিরা বলছে, তরুণদের চলমান বিক্ষোভ দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকশ বিক্ষোভকারী।

এর আগে, ২০০৬ সালের বিক্ষোভ দেশটির শেষ রাজাকে তার নির্বাহী ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য করেছিল। সেসময় সহিংসতায় অন্তত ১৮ জন নিহত হন। দুই বছর পর নেপালের সংসদ রাজতন্ত্র বিলুপ্তির পক্ষে ভোট দেয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বিক্ষোভ ২০০৬ সালের তুলনায় অনেক বেশি সহিংস। বছরের পর বছর ধরে অনেক নেপালি প্রজাতন্ত্রের প্রতি হতাশ হয়ে পড়েছেন। তারা বলছেন যে, সরকার দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে।

গত মার্চে রাজতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে কাঠমান্ডুতে একটি সমাবেশে নেপালের সাবেক রাজার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন নিহত হন।

আল জাজিরা বলছে, অলি পদত্যাগ করলেও বিক্ষোভকারীরা বিক্ষোভ বন্ধ করবেন কি না তা স্পষ্ট নয়, কারণ তাদের মধ্যে অনেকেই সরকার ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই ধরনের পদক্ষেপ নেপালে আরও অস্থিতিশীলতা তৈরি করতে পারে, যেখানে ২০০৮ সাল থেকে ১৩টি সরকার এসেছে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী