মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক এশিয়া

পাকিস্তানি সেনারা ‘শত্রুকে’ ধ্বংস করতে প্রস্তুত: শেহবাজ শরিফ

স্টেট ট্রিবিউন | ০৭ মে ২০২৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, তাদের সেনাবাহিনী শত্রুকে ধ্বংস করতে এবং শত্রু বিমান সমুদ্রে ফেলে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত ছিল।

পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে আজ বুধবার দুপুরে সংসদের অধিবেশনে এ কথা বলেন শেহবাজ।

তিনি বলেন, 'পাঁচ দিন আগে ভারত রাফায়েল যুদ্ধবিমান কেনার জন্য আনন্দ করছিল। এই জেট বিমানগুলো যখন যুদ্ধ করতে ওড়ানো হলো, আমাদের বিমান বাহিনীও তখন প্রস্তুত ছিল।'

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ভারত রাতের অন্ধকারে পাকিস্তানে 'কাপুরুষোচিত' হামলা করেছে। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী প্রতিউত্তর দিয়েছে।

এরপর তিনি বিমানবাহিনী প্রধান জহির বাবরকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

তিনি বলেন, 'ভারতের ৮০টি বিমান গত রাতে পাকিস্তানের ছয় শহর লক্ষ্য করে হামলা চালায়। কিন্তু আমরা সম্পূর্ণ প্রস্তুত ছিলাম।'

'পাকিস্তানি বিমান ভারতের আকাশসীমায় প্রবেশ করেনি। কিন্তু তারা তিনটি রাফালসহ মোট পাঁচটি বিমান ভূপাতিত করতে সক্ষম হয়। এর মধ্যে দুটি বিমান অধিকৃত কাশ্মীরে এবং একটি ভারতের বাথিন্ডায় পড়েছে,' বলেন তিনি।

'দুটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে,' বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

'যারা বলত ভারত প্রচলিত যুদ্ধে পাকিস্তানকে পেছনে ফেলে দিয়েছে, তারা এখন জানে আমরা কী, তা পারমাণবিক যুদ্ধ হোক বা প্রচলিত যুদ্ধ,' বলেন তিনি।


শেহবাজ বলেন, 'শত্রুরা গত রাতে ঘুমাতে পারেনি। আর আমাদের বন্ধুরা বুঝতে পেরেছে যে তারা তাদের কঠিন সময়ে পাকিস্তানের কাছে সাহায্য চাইতে পারে এবং পাকিস্তানের জন্য এর চেয়ে সম্মানজনক আর কিছু হতে পারে না।'


মঙ্গলবার দিবাগত রাত ১টার পর ভারত 'অপারেশন সিঁদুর' নামে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।


পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, ছয়টি এলাকায় হামলার খবর পাওয়া গেছে। হামলায় মোট ২৬ পাকিস্তানি নিহত হয়েছেন এবং ৪৬ জন আহত হয়েছেন।


পরে উভয়পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষ শুরু হলে ভারতের অন্তত ১২ জন নিহত হয়েছে বলে এএফপি জানিয়েছে।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ